☎ যোগাযোগ: ০১৭৩১৩২১৪২০  |  ✉ Basir19222@gmail.com  |  📍 ৯৫৮ পূর্ব বাড্ডা, পোস্ট অফিস রোড, ঢাকা-১২১২

মাদরাসার পরিচিতি ও লক্ষ্য

নিচের যেকোনো বিষয়ে ক্লিক করুন বিস্তারিত জানতে

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
মানব জীবনের প্রয়োজন পূরণে শিক্ষার কোনো বিকল্প নেই — তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। কিন্তু সেই শিক্ষাটা যদি দ্বীনের ছোঁয়ায় গড়ে ওঠে তার ফল যে চিরন্তন হবে তা বলার অপেক্ষা রাখে না।

জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুবুর রহমান — বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রজ্ঞাবান ও দ্বীন দরদি সিনিয়র আইনজীবী — বহুদিন আগে থেকেই একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে একটি দীনি প্রতিষ্ঠানের জন্য ৯৫৮ পূর্ব বাড্ডা, ঢাকার নিজ বাড়ির একটি অংশ ওয়াকফ করে দেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন।

প্রতিষ্ঠানের বর্তমান ও ভবিষ্যতে সার্বিক সহযোগিতা এবং ধারাবাহিক উন্নতির লক্ষ্যে তিনি আরো কয়েকজন প্রজ্ঞাবান সমমনা দ্বীনদার ভাইকে নিয়ে একটি বলিষ্ঠ কমিটিও গঠন করেন। অনেক উলামায়ে কেরামের সাথে আলোচনার পর মাওলানা বশীরুল্লাহ কাসেমী সাহেবের সুচিন্তিত পরিকল্পনা সকলের পছন্দ হয় এবং সর্বসম্মতিক্রমে তাঁকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

তিনি বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ থেকে (তাখাস্সুস ফিল হাদিস) হাদিস বিষয়ক পিএইচডি সমমান সর্বোচ্চ ডিগ্রি লাভ করে শিক্ষকতা জীবনের সুদীর্ঘ ১৮ বছর যাবৎ যুগের চাহিদা ও সময়ের প্রয়োজন উপলব্ধি করে উপযুক্ত কল্যাণকর স্বপ্ন লালন করে আসছিলেন।

সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিগত ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ বুধবার প্রতিষ্ঠানের জন্য "মাদরাসাতু তাদাব্বুরিল কুরআন" নামটি চূড়ান্ত করা হয়।
  • কুরআনের ভাষাকে সহজ করা: কুরআনে কারীমে অধিকাংশ বাক্য বারবার ব্যবহৃত হয়েছে। সাধারণ পাঠক ও প্রাথমিক শিক্ষার্থীদের সহজ করার লক্ষ্যে সেগুলোকে একত্রিত করে অর্থসহ রপ্ত করানো হবে।
  • হিফজের সাথে কুরআন তরজমা শেখানো: সাধারণ কওমি মাদরাসায় একটি শিশু কুরআন তরজমা বুঝতে প্রায় ১০ বছর সময় লাগে। আমরা মক্তব থেকেই বিশেষ কৌশলে তরজমা শেখাই।
  • বিশ্বময় দ্বীন প্রচারের জন্য ইংরেজিতে পারদর্শী করা: বর্তমানে পশ্চিমা দেশগুলোতে ইসলামে দীক্ষিত হওয়ার যে জোয়ার সৃষ্টি হয়েছে তাদেরকে সঠিক দ্বীন শেখানোর জন্য ইংরেজিতে পারদর্শী যোগ্য আলেম তৈরি করা।
  • কওমি শিক্ষায় চলমান আইনের সাথে শরিয়া আইনের তুলনামূলক পাঠদান: কওমি পাঠ্যক্রমের যাবতীয় শরিয়া আইনকে দেশের চলমান ব্যবসা-বাণিজ্য ও আইন-কানুনের সাথে তুলনামূলক বিশ্লেষণমূলক পাঠদান প্রক্রিয়া চালু করা।
  • তাফসির, হাদিস ও ফিকহের গবেষণাগার চালু করা: সাহাবা তাবেঈন ও তাবে তাবেঈনের বুঝের আলোকে কুরআন, হাদিস ও দ্বীনে ইসলামকে সঠিকভাবে বোঝার জন্য বিষয়ভিত্তিক গবেষণার কোনো বিকল্প নেই।
  • শরিয়া কনসালটেন্সি বিভাগ চালু: এদেশের ব্যবসা-বাণিজ্য ও কোম্পানিগুলোকে শরিয়া ভিত্তিক হালালভাবে পরিচালনার যোগ্য লোক তৈরি করা।
  • সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজের সুন্দর আখেরাত নিশ্চিত করাই আমাদের মৌলিক উদ্দেশ্য।
কম্পিউটার ও প্রজেক্টরের সাহায্যে নাজেরা ও হিফেজের ছাত্রদেরকে আরবী ভাষা ও কুরআন তরজমা কেবল আমরাই শিখাই।
  • তাহাজ্জুদ নামাযে ধ্যান মগ্নতার সাথে রাত জেগে কালামুল্লাহর তিলাওয়াত শেখানোই আমাদের মূল উদ্দেশ্য।
  • দৈনিক ঘুমের পূর্বে ৫টি করে কুরআনের শব্দার্থ শেখানো হলে হিফজের ৩ বছরে একটি ছাত্রের পক্ষে ৪৫০০ হাজার শব্দার্থ শেখা সম্ভব।
  • নূরানী কায়দাকে আমরা অর্থসহ পড়িয়ে থাকি এবং হিফজ ও শুনানোর সময় ছাত্রদেরকে দৈনিক জোহর, আসর ও ইশার পরে ১৫ মিনিট করে শব্দার্থ ও নাহু সরফের নিয়মনীতি শিখিয়ে এই পরিমাণ যোগ্যতা তৈরি করা হয় যেন পরের বছরই ধারাবাহিক কুরআন তরজমা পড়ার উপযুক্ত হয়ে ওঠে।
  • প্রতিদিন জোহর, আসর ও ইশা নামাযের পর ১০/১৫ মিনিট পড়ানো হয় — এর বাইরে ছাত্রদের আলাদা পড়ার কোন চাপ নিতে হয় না।
  • এতে যোগ্য আলেম হতে কমপক্ষে ৪ বছর সময় বাঁচবে।
  • যোগ্য আলেম হওয়ার পরে জেনারেল শিক্ষায়ও পাণ্ডিত্য অর্জনের সুযোগ মিলবে।
আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুলই এই প্রতিষ্ঠান চলার মূল ভিত্তি। মুসলিম জনসাধারণের অনুদানের দ্বারাই এই প্রতিষ্ঠান পরিচালিত হবে।

শরিয়তের বিধান মতে দাতা যে উদ্দেশ্যে দান করবেন তার টাকা সে খাতেই ব্যয় করা হবে। বর্তমানে এই প্রতিষ্ঠানে অনুদানের ৪টি ফান্ড রয়েছে:

  • সাধারণ ফান্ড: এককালীন অনুদান / মাসিক অনুদান / বার্ষিক অনুদান / সদস্য অনুদান
  • গোরাবা ফান্ড: যাকাত, ফিতরা, কাফফারা, মানত, সাদাকাহ, কুরবানীর চামড়ার মূল্য এবং গরিব ছাত্রদের জন্য ব্যয়ের শর্তে প্রদত্ত মাসিক অনুদান
  • কিতাবক্রয় ফান্ড: কুরআন, হাদিস, ফিক্হ, তাফসির ও ছাত্রদের প্রয়োজনীয় যাবতীয় দীনি বই ও পাঠ্যপুস্তক ক্রয় ও সংরক্ষণের লক্ষ্যে প্রদত্ত অর্থ
  • আসবাব ও নির্মাণ ফান্ড: মাদরাসার প্রয়োজনীয় যাবতীয় আসবাবপত্র ক্রয় এবং নির্মাণ ও মেরামত বাবদ প্রদত্ত অর্থ

শিক্ষার বিভাগ সমূহ

বর্তমানে আমাদের এখানে ৩টি বিভাগ খোলা হয়েছে

০১
📿

নূরানী নাজেরা ও হিফজ বিভাগ

তাহাজ্জুদ নামাযে ধ্যান মগ্নতার সাথে রাত জেগে কালামুল্লাহর তিলাওয়াত শেখানো। কম্পিউটার ও প্রজেক্টরের সাহায্যে আরবী ভাষা ও কুরআন তরজমা শিক্ষা।

✓ ভর্তি চলছে
০২
📚

মাদানী নিসাব বিভাগ

এক বছরে ইবতিদায়ী থেকে নাহেমির সমান পাঠদান। কদীম নেসাবে কাফিয়া জামাত (দশম শ্রেণী) পর্যন্ত পড়তে ৫/৬ বছর সময় লাগে, আর মাদানী নেসাবে মাত্র ৩ বছর।

✓ ভর্তি চলছে
০৩
🔬

তাফসির বিভাগ

সানুভিয়্যাহ উলয়্যা (উচ্চ মাধ্যমিক) পাশ করার পরে ভর্তির সুযোগ। জালালাইন কিতাবকে ৬ ভাগে ৯টি তাফসির গ্রন্থের সাথে তুলনামূলক পাঠদান।

✓ শীঘ্রই শুরু

আমাদের বিশেষত্ব

💻

আধুনিক শিক্ষা পদ্ধতি

কম্পিউটার ও প্রজেক্টরের সাহায্যে নাজেরা ও হিফেজের ছাত্রদের আরবী ভাষা ও কুরআন তরজমা শিক্ষা

🆓

গরিব ছাত্রদের জন্য ফ্রি

অর্থের অভাবে কেউ দীনি শিক্ষা থেকে বঞ্চিত না হোক — গরিব ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি পড়ালেখার ব্যবস্থা

🏆

৬০% তরজমা নিশ্চয়তা

হিফজ বিভাগে ভর্তি হয়ে যেই ছাত্র ২০ পারা হিফজ করবে, তার জন্য আরবি ভাষাসহ কমপক্ষে ৬০% কুরআন তরজমা বোঝার নিশ্চয়তা

⏱️

সময় সাশ্রয়ী পাঠ্যক্রম

কদীম নেসাবে ৫/৬ বছরের পরিবর্তে মাদানী নেসাবে মাত্র ৩ বছরে সমান যোগ্যতা অর্জন সম্ভব

🕌

মনোরম পরিবেশ

মান সম্পন্ন তেলাওয়াত ও মশকের ব্যবস্থা, মনোরম পরিবেশ ও উন্নত খাবারের সুবিধা

🌍

আন্তর্জাতিক দাওয়াত

বিশ্বময় দ্বীন প্রচারের লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকে ইংরেজিতে পারদর্শী করে গড়ে তোলা

ভর্তি বিজ্ঞপ্তি ও অফার

আমাদের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ ও মাদরাসার বৈশিষ্ট্যসমূহ

ভর্তি বিজ্ঞপ্তি
গরিব ছাত্রদের জন্য অফার
তাফসীর বিভাগে ভর্তি
মাদানি নেছাব
হিফজ বিভাগ
কম্পিউটার ও প্রজেক্টর শিক্ষা
আমাদের বিভাগসমূহ
আমাদের মূল টার্গেট
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
কওমি মাদরাসার কদীম নিসাব
পরিপূর্ণ ইসলাম
সূরা দাহর - আয়াত ৯
সূরা যারিয়াত - আয়াত ১৫-১৮
আল হাদিস - আবু দাউদ ৩৬২৩
হযরত জুনাইদ বোগদাদী (র.) এর উক্তি

আমাদের সাথে যোগাযোগ

📍
ঠিকানা
৯৫৮ পূর্ব বাড্ডা, পোস্ট অফিস রোড, ঢাকা-১২১২
(মধ্যবাড্ডা পোস্ট অফিস রোড, বাইতুল জান্নাহ মিনার মসজিদের বামে)
📞
✉️
ইমেইল
👨‍🏫
পরিচালনায়
মাওলানা বশীরুল্লাহ কাসেমী

আমাদের ফেসবুক পেইজ

সর্বশেষ আপডেট, ভর্তি বিজ্ঞপ্তি এবং মাদরাসার সকল কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুন

📘 ফেসবুক পেইজ ভিজিট করুন

🏦 ব্যাংক অ্যাকাউন্ট (দান করুন)

ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পি.এল.সি.
শাখা আফতাবনগর উপশাখা
অ্যাকাউন্ট নম্বর 20506470200262116
অ্যাকাউন্টের ধরন মুদারাবা সঞ্চয়ী হিসাব
বিকাশ / নগদ ০১৭৩১-৩২১৪২০ (পার্সোনাল)